কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুনামেন্ট ২০২৬ উদ্বোধন

কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুনামেন্ট ২০২৬ উদ্বোধন

মোঃ মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুনামেন্ট ২০২৬ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকালে সরকারী নলডাঙ্গা ভূষণস্কুল মাঠে উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মাওঃ আবু তালিব। কালীগঞ্জ উপজেলা নিবাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন-আহব্বায়ক হামিদুল ইসলাম হামিদ ও উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক তবিবর রহমান মিনি।
উদ্বোধনী ম্যাচে কালীগঞ্জ পৌরসভা ফুটবল দল ৪ – ০ গোলে ১নং সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে।

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও ক্রীড়া ফেডারেশনের ব্যবস্থাপনায় বিকালে অতিথিগন দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিতি শেষে খেলার উদ্বোধন করে। এরপর রেফারির বাশিতে শুরু হয় খেলা। কালীগঞ্জ পৌরসভা ফুটবল দল খেলার প্রথমার্ধে ১টি ও দ্বিতিয়ার্ধে আরো ৩টি সহ মোট ৪ গোল করে। বিজয়ী পৌরসভা দলের তাইবু ২টি ও তাজিম এবং নাইম ১টি করে গোল করে। খেলার রেফারির দ্বায়িত্বে ছিলেন, মোমেনুল হক খোকা. খায়রুল ইসলাম ও আকিদুল ইসলাম। ধারাভার্ষে ছিলেন রবিউল ইসলাম।

কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আশরাফুজ্জামান রনির ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, জামায়াত নেতা মাওঃ ওলিউর রহমান, বিএনপি নেতা আজিজুল ইসলাম, জালাল হোসেন, ক্রীড়া সংগঠক অজিৎ কুমার, সাংবাদিক জামির হোসেন, আসাদুজ্জামান মুকুল, তৌফিকুর রহামান কাজল, লিখন হোসেন সহ উপজেলা প্রশাসন ও ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তাগন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কালীগঞ্জে সংবাদপত্র বিতরণকারী জাহাঙ্গীর আলমের ইন্তেকাল

জাপানি ফেলোশিপ ও গবেষণা ফান্ড নিয়ে যবিপ্রবিতে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

মহেশপুরে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কালীগঞ্জে হাসপাতালের স্টোরকিপারের বিরুদ্ধে মারধরের অভিযোগ

ডিবি ও সদর থানা পুলিশের জালে ১০ জনের ডাকাত দল!

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা : বিজিবির কড়া প্রতিরোধে ব্যর্থ বিএসএফ

ঝিনাইদহে নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের চিত্র প্রকাশ : ‘উই’-এর তথ্য-অনুসন্ধানী প্রতিবেদন পেশ

সর্দারসহ আন্তঃবিভাগীয় ৩ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

প্রেসক্লাবের ছড়াছড়িতে ভাবমূর্তি সঙ্কটে পেশাদার সাংবাদিকতা!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *