ডিবি ও সদর থানা পুলিশের জালে ১০ জনের ডাকাত দল!

ডিবি ও সদর থানা পুলিশের জালে ১০ জনের ডাকাত দল!

রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

১৪ বছরের পিতৃহীন শিশু মিশকাতের একমাত্র জীবিকার সম্বল ইজিবাইকটি যাত্রীবেশে ছিনতাই করে নিয়ে গিয়েছিল একদল দুর্ধর্ষ ডাকাত। আলোড়ন সৃষ্টিকারী এই ঘটনার নেপথ্যে থাকা আন্তঃজেলা দস্যু চক্রের ১০ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া ইজিবাইক, মোবাইল ফোন ও নগদ টাকা।

আজ শনিবার (২৫ জুলাই ২০২৬) এক বিশেষ অভিযানে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও ঝিনাইদহ সদর থানা পুলিশের যৌথ টিম চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, কুমারখালী ও মিরপুর এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের জালে তোলে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, নিহত বাবার পর পরিবার চালানোর জন্য ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের ১৪ বছরের শিশু মিশকাত ইজিবাইক চালাত। গত ১৯ জুলাই ২০২৬ তারিখ বিকেলে কোটচাঁদপুর রেলগেট এলাকা থেকে চারজন যাত্রীবেশে তার ইজিবাইকে ওঠে। পরবর্তীতে তাকে ঝিনাইদহ সদর থানাধীন বংকিরা মাঠ এলাকার নির্জন মেহগনি বাগানে নিয়ে হাত-পা ও মুখ বেঁধে ইজিবাইক এবং মোবাইল ফোনটি ছিনতাই করে চম্পট দেয়।

এ ঘটনায় ভিকটিমের চাচা বাদী হয়ে ২১ জুলাই ঝিনাইদহ সদর থানায় একটি দস্যুতার মামলা (মামলা নং-৩৭) দায়ের করেন। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার ভয়াবহতা বিবেচনা করে ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, পিপিএম ঘটনার রহস্য উদ্ঘাটন ও আসামীদের গ্রেফতারে নির্দেশ প্রদান করেন।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ ও সাইবার ক্রাইম সেলের তদন্ত দল কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও আশপাশের জেলাগুলোতে অভিযান চালায়। অভিযানে ইজিবাইক ছিনতাইয়ের সাথে সরাসরি জড়িত মূল চার দস্যু—১. মো. আকাশ সরদার ওরফে ডাকাত আকাশ, ২. মো. জিয়ারুল ওরফে জিয়া (৪৪), ৩. মো. সিরাজুল ইসলাম (৪০) ও ৪. মো. আখতার মোল্লা (৪০)-কে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে লুন্ঠিত মালামাল কেনাবেচায় যুক্ত আরও ৬ সদস্য—রাশিদুল ইসলাম ওরফে বল্টু (৫০), মো. লিটন আলী (৫০), মো. সজীব শেখ (২৪), মো. মাসুদ রানা (৩২), মো. ইসলাম খান ওরফে তাহের (৬৫) ও মো. আশরাফুল ইসলাম (৪২)-কে গ্রেফতার করে পুলিশ।

অভিযানকালে আসামীদের কাছ থেকে মিশকাতের ছিনতাই হওয়া ইজিবাইক, ১টি লুন্ঠিত মোবাইল ফোনসহ মোট ৮টি মোবাইল এবং বাইক বিক্রির নগদ ৩,৪০০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা ও পাবনা জেলা জুড়ে সংঘবদ্ধভাবে ডাকাতি ও দস্যুতা পরিচালনা করে আসছিল। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই বিভিন্ন থানায় একাধিক চুরি, ডাকাতি ও দস্যুতার মামলা রয়েছে। আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কালীগঞ্জে সংবাদপত্র বিতরণকারী জাহাঙ্গীর আলমের ইন্তেকাল

জাপানি ফেলোশিপ ও গবেষণা ফান্ড নিয়ে যবিপ্রবিতে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

মহেশপুরে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কালীগঞ্জে হাসপাতালের স্টোরকিপারের বিরুদ্ধে মারধরের অভিযোগ

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা : বিজিবির কড়া প্রতিরোধে ব্যর্থ বিএসএফ

ঝিনাইদহে নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের চিত্র প্রকাশ : ‘উই’-এর তথ্য-অনুসন্ধানী প্রতিবেদন পেশ

সর্দারসহ আন্তঃবিভাগীয় ৩ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

প্রেসক্লাবের ছড়াছড়িতে ভাবমূর্তি সঙ্কটে পেশাদার সাংবাদিকতা!

কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুনামেন্ট ২০২৬ উদ্বোধন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *