কালীগঞ্জে হাসপাতালের স্টোরকিপারের বিরুদ্ধে মারধরের অভিযোগ

কালীগঞ্জে হাসপাতালের স্টোরকিপারের বিরুদ্ধে মারধরের অভিযোগ

মোঃ মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ):

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে সহকর্মীর অতর্কিত হামলায় জামির হোসেন নামের এক মেডিকেল টেকনোলজিস্ট গুরুতর আহত ও রক্তাক্ত হয়েছেন। একই হাসপাতালের হারবাল অ্যাসিস্ট্যান্ট এবং বর্তমানে স্টোরকিপারের দায়িত্বে থাকা মাহাবুবার রহমানের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে।

আজ শনিবার (২৫ জুলাই ২০২৬) সকালের দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরের একটি কক্ষে এ অপ্রীতিকর ঘটনাটি ঘটে।

হাসপাতাল সূত্র ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, সকালে প্রতিদিনের কার্যদিবস চলাকালে কোনো একটি নির্দিষ্ট বিষয় নিয়ে মেডিকেল টেকনোলজিস্ট জামির হোসেনের সঙ্গে কথা বলছিলেন স্টোরকিপার মাহাবুবার রহমান। কথা বলার একপর্যায়ে উভয়ের মধ্যে উত্তপ্ত তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে মাহাবুবার রহমান ক্ষিপ্ত হয়ে জামির হোসেনের ওপর চড়াও হন।

অভিযোগ অনুযায়ী, মাহাবুবার প্রথমে জামিরের চোখে আঘাত করেন এবং তিনি নিচে পড়ে গেলে মুখমণ্ডল ও শরীরে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে রক্তাক্ত জখম করেন।

ঘটনার পর পর অন্য সহকর্মীরা দ্রুত এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় জামিরকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তবে আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকরা প্রাথমিক পরিচর্যা শেষে উন্নত পরীক্ষা ও সিটি স্ক্যানের  জন্য তাঁকে যশোর জেনারেল হাসপাতালে প্রেরণের সিদ্ধান্ত দেন।

ভুক্তভোগী জামির হোসেন জানান, সকালে অতি সাধারণ একটি বিষয় নিয়ে কথা চলার মাঝেই কোনো কারণ ছাড়া মাহাবুবার রহমান তাঁর ওপর হঠাৎ চড়াও হন এবং চোখে-মুখে আঘাত করে জখম করেন।

তবে ঘটনার বিষয়ে অভিযুক্ত মাহাবুবার রহমানের কোনো প্রতিক্রিয়া জানতে তাঁর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমান উল্লাহ আল মামুন ঘটনাটি নিশ্চিত করে জানান, কর্মস্থলে এমন অপ্রীতিকর ঘটনাটির বিষয়টি তিনি গভীরভাবে তদারকি করছেন। লিখিত অভিযোগ ও ঘটনার সত্যতা খতিয়ে দেখে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কালীগঞ্জে সংবাদপত্র বিতরণকারী জাহাঙ্গীর আলমের ইন্তেকাল

জাপানি ফেলোশিপ ও গবেষণা ফান্ড নিয়ে যবিপ্রবিতে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

মহেশপুরে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিবি ও সদর থানা পুলিশের জালে ১০ জনের ডাকাত দল!

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা : বিজিবির কড়া প্রতিরোধে ব্যর্থ বিএসএফ

ঝিনাইদহে নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের চিত্র প্রকাশ : ‘উই’-এর তথ্য-অনুসন্ধানী প্রতিবেদন পেশ

সর্দারসহ আন্তঃবিভাগীয় ৩ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

প্রেসক্লাবের ছড়াছড়িতে ভাবমূর্তি সঙ্কটে পেশাদার সাংবাদিকতা!

কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুনামেন্ট ২০২৬ উদ্বোধন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *