মাজারে মেলা দেখতে এসে গৃহবধূ ধর্ষিত !

মাজারে মেলা দেখতে এসে গৃহবধূ ধর্ষিত !

স্ফুলিঙ্গ ডেক্স :

মাজারে মেলা দেখতে এসে এক গৃহবধূ (২১) পৈশাচিক লালসার শিকার হয়েছেন। গত সোমবার (১১ মে) রাতে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের হিড়িমদিয়া এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ নিশান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।

ভুক্তভোগী নারী কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকা থেকে তার দুই বছরের শিশু সন্তানকে নিয়ে ভেড়ামারার একটি স্থানীয় মাজারে মেলা দেখতে আসেন। সেখানে হিড়িমদিয়া এলাকার বাসিন্দা নিশানের সঙ্গে তার পরিচয় হয়। অভিযোগ অনুযায়ী, সোমবার সন্ধ্যায় নিশান কৌশলে ওই নারীর শিশু সন্তানকে মাজারের পাশের একটি নির্জন স্থানে রেখে গৃহবধূকে জোরপূর্বক নিজের বাড়িতে নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করেন।

গভীর রাতে জনমানবহীন স্থানে দীর্ঘক্ষণ একটি শিশুর কান্না শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। কান্নার উৎস খুঁজতে গিয়ে বিষয়টি জানাজানি হয় এবং রাত আনুমানিক একটার দিকে স্থানীয়রা গৃহবধূকে উদ্ধার করতে সক্ষম হন। ভুক্তভোগী নারী বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় মঙ্গলবার (১২ মে) দুপুরে ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত নিশানকে গ্রেপ্তার করে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ব্যবস্থা নিয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *