স্ফুলিঙ্গ ডেক্স :
মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর ও মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের দায়ে দেশের তিনটি শীর্ষস্থানীয় খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের নির্দিষ্ট কিছু খাদ্যপণ্য বাজার থেকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে উল্লিখিত পণ্যসমূহের উৎপাদন, সরবরাহ ও বিপণন সম্পূর্ণভাবে বন্ধ করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) সন্ধ্যায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিষেধাজ্ঞা পাওয়া ও বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া খাদ্যপণ্যগুলো হলো— ১. ইষ্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের ‘ইষ্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ ২. ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডের ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ ৩. আরবোটিং ফুড কোং লিমিটেডের ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’।
যশোরের স্থানীয় বাজারে বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে বিভিন্ন ব্র্যান্ডের জ্যাম ফিল্ড ব্রেড ব্যবহার করে তৈরি ‘‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’আইটেমগুলো অত্যন্ত জনপ্রিয়। বিএফএসএ-এর এই আকস্মিক নিষেধাজ্ঞার পর যশোরের সচেতন মহল ও ভোক্তাদের মধ্যে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। বাজার থেকে নিষিদ্ধ হওয়া ব্রেড ও জ্যাম জাতীয় উপাদানগুলো যেন যশোরের জনপ্রিয় এই ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ সাধারণ বেকারিগুলোতে গোপনে ব্যবহৃত হতে না পারে, সে জন্য স্থানীয় প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) সাফ জানিয়ে দিয়েছে, ল্যাব টেস্টে এই তিনটি প্রতিষ্ঠানের পণ্যে অনুমোদিত মাত্রার চেয়ে অনেক বেশি প্রিজারভেটিভ পাওয়া গেছে, যা নিয়মিত গ্রহণে লিভার, কিডনিসহ মানবদেহে দীর্ঘমেয়াদি মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে।
এ অবস্থায় দেশের সর্বসাধারণকে বাজার থেকে উল্লিখিত নির্দিষ্ট ব্র্যান্ডের খাদ্যপণ্যগুলো কেনা, বিক্রি করা কিংবা গ্রহণ করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার জন্য বিশেষভাবে পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে দেশের সকল অঞ্চলের স্যানিটারি ইন্সপেক্টর ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এই তিন প্রতিষ্ঠানের নিষিদ্ধ পণ্যগুলো বাজার থেকে জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে। ছবি সংগৃহীত।

