ব্যবসায়ী আনিছুর হত্যা মামলা : পীরবাড়ীর খাদেম এবার শ্রীঘরে

ব্যবসায়ী আনিছুর হত্যা মামলা : পীরবাড়ীর খাদেম এবার শ্রীঘরে

নিজস্ব প্রতিবেদক, অভয়নগর (যশোর) :

যশোরের অভয়নগরের স্বনামধন্য ব্যবসায়ী আনিছুর রহমান হত্যা মামলায় জড়িত সন্দেহে মনির হোসেন (৩৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১২ মে) রাতে চট্টগ্রাম মহানগরীর ডাবলমুরিং থানার হাজিপাড়া এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। তাকে যশোর আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতার মনির হোসেন অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চায়না বাজার এলাকার মৃত আহমদ আলীর ছেলে। তিনি স্থানীয় নওয়াপাড়া পীরবাড়ীতে খাদেম হিসেবে কর্মরত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চট্টগ্রামের ডাবলমুরিং থানার বাবুল সাহেবের মাঠ সংলগ্ন ‘স্বপ্ননীড়’ নামের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নুরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যবসায়ী আনিছুর রহমান হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে মনিরকে গ্রেফতার করা হয়েছে। তবে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করতে তিনি অপরাগতা প্রকাশ করেন।

গত ৬ মে অভয়নগরের গুয়াখোলা গ্রামে নিজ নির্মাণাধীন ভবনের সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ব্যবসায়ী আনিছুর রহমান। তিনি নওয়াপাড়া সার, সিমেন্ট ও কয়লা ব্যবসায়ী সমিতির উপদেষ্টা ছিলেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে শাহ মো. মাহমুদ ও নাসিরসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। উল্লেখ্য, এই হত্যাকাণ্ডের বিচার দাবিতে আজ অভয়নগরে সফল হরতাল পালিত হয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *