কোটচাঁদপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ঘিরে উৎফুল্লতা

কোটচাঁদপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ঘিরে উৎফুল্লতা

রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ):

ঝিনাইদহের কোটচাঁদপুরে বহুল প্রতীক্ষিত ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ জমকালো ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক বিশেষ প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকারের সভাপতিত্বে তাঁর অফিস কার্যালয় সভাকক্ষে এই প্রস্তুতিমূলক সভাটি অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টটিকে সুন্দর ও শৃঙ্খলাবদ্ধভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত এই সভায় উপজেলার শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও ক্রীড়ানুরাগীদের এক প্রাণবন্ত সমাগম ঘটে।

সভায় উপস্থিত থেকে মূল্যবান মতামত ও দিকনির্দেশনা প্রদান করেন— কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এসকেএম সালাহউদ্দিন বুলবুল সিডল, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের আমির বিশিষ্ট শিক্ষাবিদ মো. আজিজুর রহমান, এবং পৌর জামায়াতের আমির মুহাম্মদ মুহাদ্দিস আব্দুল কাইয়ুম।

সভায় অন্যান্যদের মধ্যে অংশ নেন স্থানীয় সিনিয়র সাংবাদিক নেতা খোন্দকার বাশার, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিকগণ এবং ঝিনাইদহ ও কোটচাঁদপুরের খ্যাতনামা ক্রীড়া ব্যক্তিত্বসহ এলাকার গণ্যমান্য সুধীজন।

স্বভাবসুলভ প্রাণবন্ত এ মতবিনিময় সভায় টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা, মাঠের সংস্কার, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সুশৃঙ্খলভাবে খেলা পরিচালনার বিষয়ে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় উপস্থিত সকলেই দল-মত নির্বিশেষে এই টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করতে একসাথে কাজ করার অঙ্গীকার প্রকাশ করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *