সীমানা প্রাচীর নিয়ে রক্তক্ষয়ী লড়াই!

সীমানা প্রাচীর নিয়ে রক্তক্ষয়ী লড়াই!

স্ফুলিঙ্গ ডেক্স :

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) সকালে উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফলসি গ্রামের ওসমান ফকির ও রহমান ফকিরের মধ্যে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সকালে এই নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে।

সংঘর্ষে রহমান ফকিরের পক্ষের মাসুদ ফকির (৬০), আমিন ফকির (৩০), নজু বেগম (৫০) ও কামিনী বেগম (৩৫) মারাত্মক আহত হন। তাদের গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, ওসমান ফকিরের পক্ষের অন্তত ৩ জন কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

 গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিচিত্র কুমার বিশ্বাস জানিয়েছেন, হাসপাতালে ভর্তি হওয়া আহতদের মধ্যে মাসুদ ফকিরের মাথায় গুরুতর আঘাত থাকায় তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক খোরশেদ আলম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আহতদের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফাইল ছবি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *