ওষুধ খাওয়াতে গিয়ে শ্বাসনালীতে ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় অসুস্থ শিশুকে ওষুধ খাওয়াতে গিয়ে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। গলায় ট্যাবলেট আটকে জান্নাতুল নামে মাত্র দেড় বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে সদর উপজেলার নূরনগর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত জান্নাতুল নূরনগর গ্রামের জালাল উদ্দিনের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু জান্নাতুল গত কয়েকদিন ধরে ডায়রিয়ায় ভুগছিল। বিকেলে তার মা রেশমা খাতুন স্থানীয় দোকান থেকে একটি ‘মেট্রিল’ ট্যাবলেট কিনে আনেন। শিশুটিকে ট্যাবলেটটি খাওয়ানোর সাথে সাথেই তা গলার শ্বাসনালীতে আটকে যায়। এতে জান্নাতুলের তীব্র শ্বাসকষ্ট শুরু হয় এবং সে নিস্তেজ হয়ে পড়ে।

জান্নাতুলের অবস্থা আশঙ্কাজনক দেখে পরিবারের সদস্যরা দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে রওনা হন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। জান্নাতুলের বাবা জালাল উদ্দিন কান্নায় ভেঙে পড়ে বলেন, “ডায়রিয়ার ওষুধ খাওয়াতে গিয়েই সব শেষ হয়ে গেল। ডাক্তার বললেন আমার মা আর নেই।”

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহরাব হোসেন জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। শিশুদের ট্যাবলেট খাওয়ানোর ক্ষেত্রে অসচেতনতাই এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর কারণ বলে তিনি উল্লেখ করেন। এদিকে, ফুটফুটে এই শিশুর অকাল মৃত্যুতে নূরনগর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ফাইল ছবি

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *