মধ্যরাতে ফুঁসে উঠেছে ইডেন কলেজ : গেটে ব্যানার-ফেস্টুনে অগ্নিসংযোগ

স্ফুলিঙ্গ ডেক্স :

রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ব্যাপক বিক্ষোভ ও হুলস্থুল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (৯ মে) রাত সাড়ে ১১টার দিকে কলেজের প্রধান গেটের তালা ভেঙে রাজপথে বেরিয়ে আসেন শত শত শিক্ষার্থী। এ সময় পুরো ক্যাম্পাস ও আশপাশের এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিক্ষোভকালে শিক্ষার্থীরা ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এই ইডেনে হবে না’ সহ বিভিন্ন রাজনৈতিক বিরোধী স্লোগান দিতে থাকেন। প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে উত্তেজিত শিক্ষার্থীরা ক্যাম্পাসের অভ্যন্তরীণ কয়েকটি গেট ভেঙে ফেলার চেষ্টা করেন এবং দেয়ালে ও গেটে টানানো বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ব্যানার-ফেস্টুনে অগ্নিসংযোগ করেন। তারা সাফ জানিয়ে দেন, সাধারণ শিক্ষার্থীদের নিরাপদ পড়াশোনার স্বার্থে ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক প্রভাব ও কর্মকাণ্ড অনতিবিলম্বে বন্ধ করতে হবে।

ঘটনার সূত্রপাত হয় শনিবার সন্ধ্যার পর। ক্যাম্পাসের গেটে লেখা ছিল ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’, যা অজ্ঞাতপরিচয় কেউ রঙ দিয়ে মুছে দেয়। বিষয়টি জানাজানি হলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারা একে ক্যাম্পাসে পুনরায় ছাত্ররাজনীতি সক্রিয় করার অপচেষ্টা হিসেবে অভিহিত করে আন্দোলনে নামেন। রাত বাড়ার সাথে সাথে বিক্ষোভের মাত্রা বৃদ্ধি পায় এবং সাধারণ ছাত্রীরা হলের কক্ষ থেকে বেরিয়ে মিছিলে যোগ দেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত, ইডেন কলেজ ক্যাম্পাসে চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কলেজের নিরাপত্তা কর্মী ও সংশ্লিষ্টরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। সাধারণ শিক্ষার্থীদের এই হঠাৎ বিদ্রোহে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *