কাপুড়িয়াপট্টিতে নৈশপ্রহরীকে ছুরিকাঘাত

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর শহরের বড়বাজার এলাকার নৈশ প্রহরী শওকত আলী (৪৬) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে আহত করেছে দুর্বৃত্তরা। (৯ মে) রাত সোয়া দশটার দিকে লিবার্টি জুতার শো-রুম সংলগ্ন গলিতে এঘটনা ঘটে।
আহত শওকত আলী যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের পুলেরহাট মন্ডলগাতী গ্রামের মৃত মনছের আলীর ছেলে। তিনি সদর উপজেলার বড়বাজার নৈশপ্রহরী হিসেবে কর্মরত রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ডিউটিরত অবস্থায় শওকত আলী লালদিঘীরপাড় এলাকার একটি হোটেল থেকে খাবার নিয়ে ফিরছিলেন। পথে লিবার্টি জুতার শো-রুমের সামনে গলির মধ্যে পৌঁছালে অজ্ঞাতনামা দুই ব্যক্তি হঠাৎ তার ওপর হামলা চালায়। এসময় দুর্বৃত্তরা তার পিঠের ডান পাশে চাকু দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ঘটনার খবর জেনেছি হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *