ঝিনাইদহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

ঝিনাইদহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

বি এম রাজিব হাসান রাজু, ঝিনাইদহ প্রতিনিধি :

সারাদেশব্যাপী চলমান জাতীয় টিকাদান কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট চিকিৎসকবৃন্দ-ডা. মিথিলা ইসলাম, ডা. আনোয়ারুল ইসলাম, ডা. আলী হাসান ফরিদ জামিল ও ডা. কায়সার হামিদ।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, টিকা গ্রহণকারী শিশু এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আগামী ১০ মে পর্যন্ত জেলার ৬টি উপজেলায় মোট ১ হাজার ৭৬৪টি কেন্দ্রে একযোগে এ টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এতে ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ১ লাখ ৮৮ হাজার ৫৮৩ জন শিশুকে হাম-রুবেলার টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
জেলা প্রশাসক মো. নোমান হোসেন জানান, বর্তমান পরিসংখ্যান অনুযায়ী ঝিনাইদহ হাম সংক্রমণের ক্ষেত্রে ‘গ্রিন জোন’-এ রয়েছে এবং এখন পর্যন্ত এ রোগে কোনো শিশুমৃত্যুর ঘটনা ঘটেনি। তিনি টিকাদান কর্মসূচি সফল করতে অভিভাবকদের সচেতনভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *