গাঁজাসহ পুলিশের খাঁচায় ৬৭ বছরের ওয়াজেদ

গাঁজাসহ পুলিশের খাঁচায় ৬৭ বছরের ওয়াজেদ

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের বিনিময়পাড়া এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ আজেত ওরফে ওয়াজেদ আলী (৬৭) নামে এক প্রবীণ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (৩০ জুন) রাতে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের একটি চৌকস দল তাকে হাতেনাতে আটক করে। গ্রেফতারকৃত আজেত বিনিময়পাড়া এলাকার মৃত আমের আলীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ওই এলাকায় সুকৌশলে মাদক বিক্রি করে আসছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ক্যাম্প সূত্রে জানা যায়, বিনিময়পাড়া এলাকায় এক ব্যক্তি গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে— এমন একটি সুনির্দিষ্ট গোপন সংবাদ আসে পুলিশের কাছে। এই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এস এম ফিরোজের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করার সময় আজেত ওরফে ওয়াজেদ আলীকে জাপটে ধরে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁর দেহ তল্লাশি করে পুড়িয়া আকারে রাখা মোট ১০০ গ্রাম অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।

বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামিকে রাতেই যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আজেতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। প্রতীকী-ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *