নিজস্ব প্রতিবেদক | ২০ এপ্রিল, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়নের তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়েছে যশোর জেলার পরিচিত মুখ সাবিরা সুলতানা মুন্নীর। সোমবার (২০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের পক্ষ থেকে চূড়ান্ত ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেন। এই তালিকায় সাবিরা সুলতানা মুন্নী যশোর অঞ্চল থেকে দলের প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন। উল্লেখ্য যে, বিগত সংসদ নির্বাচনে তিনি যশোর-২ আসন থেকে দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
মনোনয়ন প্রাপ্তির সংবাদ নিশ্চিত হওয়ার পর এক আবেগঘন প্রতিক্রিয়ায় সাবিরা সুলতানা মুন্নী মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন। এছাড়া তিনি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আস্থার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে যথাযথ মূল্যায়নের জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি তার রাজনৈতিক জীবনের কঠিন সময়ে পাশে থাকার জন্য এলাকার সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ছবি সংগৃহীত।


