রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদক কোটচাঁদপুর (ঝিনাইদহ) থেকে : ১৬ জুলাই-২০২৬.
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) বিদ্যালয় মিলনায়তনে “জুলাই গণ-অভ্যুত্থান” শীর্ষক এক বিশেষ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সুযোগ্য সভাপতি এবং কোটচাঁদপুর পৌরসভার বারবার নির্বাচিত সাবেক সফল মেয়র জনাব এস কে এম সালাহ উদ্দীন বুলবুল সিডল।
আজ সকালে বিদ্যালয়ের ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শুরু হওয়া এই অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। পবিত্র কুরআন মাজিদ থেকে তেলাওয়াত করে সপ্তম শ্রেণির ছাত্রী মেহনাজ জামান এবং পবিত্র গীতা থেকে পাঠ করে একই শ্রেণির ছাত্রী অবন্তী হালদার। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব সুবাস কুমার রায়।
স্মারক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি জনাব মো. রফিকুল ইসলাম স্যার এবং অভিভাবক সদস্য জনাব মো. খাইরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এস এম হুমায়ুন কবিরসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র জনাব এস কে এম সালাহ উদ্দীন বুলবুল সিডল বলেন, “২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আমাদের ছাত্র-জনতার সুমহান আত্মত্যাগ এদেশের বুকে নতুন এক ভোরের সূচনা করেছে। এই বীর শহীদদের রক্তের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারব না। আমাদের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে জুলাই আন্দোলনের প্রকৃত ইতিহাস, বীরত্ব ও দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দিতে হবে, যেন তারা একটি বৈষম্যহীন সুন্দর দেশ গঠনে উদ্বুদ্ধ হতে পারে।”
সভাপতির বক্তব্য শেষে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শাহাদাতবরণকারী সকল বীর শহীদদের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

