ঐতিহ্যের সাজে সেজেছে মাগুরা

 নিজস্ব প্রতিবেদক, মাগুরা:

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে মাগুরায় জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

রঙিন ব্যানার, ফেস্টুন এবং বাঙালির ঐতিহ্যবাহী বিভিন্ন লোকজ সাজে সজ্জিত হয়ে এ শোভাযাত্রায় অংশ নেন সর্বস্তরের মানুষ। ঢোল-তবলার তালে তালে অংশগ্রহণকারীরা বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের এক প্রাণবন্ত বহিঃপ্রকাশ ঘটান। শোভাযাত্রাটি শহরজুড়ে এক উৎসবমুখর আমেজ তৈরি করে।

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ এবং মাগুরার পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা। এছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী সমাজ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা এই আনন্দ আয়োজনে শামিল হন।

শোভাযাত্রা শেষে শহরের নোমানী ময়দানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে স্থানীয় শিল্পীদের নাচ, গান ও কবিতা আবৃত্তি উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *