২৫ মামলার আসামি ‘মাদক সম্রাজ্ঞী’ লিপি আবারও ইয়াবাসহ আটক

২৫ মামলার আসামি ‘মাদক সম্রাজ্ঞী’ লিপি আবারও ইয়াবাসহ আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট : যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে অভয়নগর এলাকার কুখ্যাত মাদক সম্রাজ্ঞী লিপি আক্তারকে (৪০) ১৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় নওয়াপাড়া পৌরসভার বুইকারা এলাকায় তার বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। আটক লিপির বিরুদ্ধে এর আগে আরও ২৫টি মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

​ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি চৌকস টিম অভয়নগরের বুইকারা ৫ নং ওয়ার্ডে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে লিপি আক্তারকে আটক করা হয়। পরবর্তীতে নারী পুলিশের সহায়তায় তল্লাশি চালিয়ে তার পরনের শাড়ির আঁচলে লুকিয়ে রাখা ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৪ হাজার টাকাও জব্দ করা হয়।

​ডিবি যশোরের কর্মকর্তারা জানান, লিপি আক্তার এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার স্বামী মৃত হিরু মোল্লা এবং তিনি দীর্ঘ দিন ধরে অভয়নগর ও আশপাশের এলাকায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করে আসছিলেন। তার বিরুদ্ধে আগের ২৫টি মাদক মামলা থাকার বিষয়টিও নিশ্চিত করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।ছবি  সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *