বেনাপোলে বৃদ্ধের লালসার শিকার ৫ বছরের শিশু

বেনাপোলে বৃদ্ধের লালসার শিকার ৫ বছরের শিশু

বেনাপোল প্রতিনিধি:

বেনাপোলের বোয়ালিয়া গ্রামে প্রতিবেশী এক বৃদ্ধের লালসার শিকার হয়েছে মাত্র ৫ বছর বয়সী এক অবুঝ শিশু। প্রতিবেশী হওয়ার সুযোগে চকোলেট ও খাবারের প্রলোভন দেখিয়ে নিজের ঘরে ডেকে নিয়ে এই নারকীয় বর্বরতা চালিয়েছে ৬৫ বছরের বৃদ্ধ ওমর আলী। বর্তমানে শিশুটি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে যন্ত্রণায় ছটফট করছে।

গত ২০ এপ্রিল সকালে যখন চারপাশ শান্ত ছিল, তখন মৃত করিম বক্সের ছেলে ওমর আলী ওই শিশুটিকে ভুলিয়ে নিজের ঘরে নিয়ে যায়। সেখানে অসহায় শিশুটির ওপর পৈশাচিক নির্যাতন চালানো হয়। ভুক্তভোগী পরিবারটি অত্যন্ত দরিদ্র হওয়ায় এবং ঘটনার আকস্মিকতায় প্রথমে তারা কিছু বুঝতে পারেনি। কিন্তু তিন দিন পর শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে এবং অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে ২৩ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের বেডে শুয়ে থাকা মেয়ের করুণ দশা দেখে বারবার মূর্ছা যাচ্ছেন বাবা। তিনি বলেন, “ওমর আলী আমার বাবার বয়সী, প্রতিবেশী হিসেবে আমরা তাকে সম্মান করতাম। সেই লোকটা আমার পাঁচ বছরের মেয়ের জীবনটা এমন তছনছ করে দেবে তা ভাবতেও পারিনি। আমি ওই জানোয়ারের ফাঁসি চাই।”

ঘটনাটি জানাজানি হওয়ার পর বোয়ালিয়া গ্রামে তীব্র উত্তেজনা বিরাজ করছে। লম্পট ওমর আলীকে গ্রামবাসী গণধোলাই দেওয়ার জন্য খুঁজলেও সে গা ঢাকা দিয়েছে। বেনাপোল পোর্ট থানা পুলিশ জানিয়েছে, আসামীকে গ্রেপ্তারে চিরুনি অভিযান চালানো হচ্ছে। খুব শীঘ্রই তাকে আইনের আওতায় আনা হবে।  প্রতীকী-ছবি সংগৃহীত।

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *