ঝিনাইদহে নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের চিত্র প্রকাশ : ‘উই’-এর তথ্য-অনুসন্ধানী প্রতিবেদন পেশ

ঝিনাইদহে নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের চিত্র প্রকাশ : ‘উই’-এর তথ্য-অনুসন্ধানী প্রতিবেদন পেশ

রফিক মণ্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ):

ঝিনাইদহ জেলাজুড়ে নারীর প্রতি বাড়ছে নানা মাত্রিক সহিংসতা, লিঙ্গভিত্তিক বৈষম্য এবং মৌলিক অধিকার বঞ্চনার ঘটনা। স্থানীয় পর্যায়ে পরিচালিত নিবিড় এক তথ্য-অনুসন্ধান (ফ্যাক্ট-ফাইন্ডিং) গবেষণার প্রকৃত তথ্যচিত্র তুলে ধরে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সকালে ঝিনাইদহ শহরের ‘ওয়েলফেয়ার এফোর্টস (উই)’-এর নিজস্ব প্রশিক্ষণ কক্ষে আনুষ্ঠানিকভাবে এই ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদনটির ফলাফল গণমাধ্যমকর্মীদের সামনে প্রকাশ করা হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ওয়েলফেয়ার এফোর্টস (উই)’ এবং ‘মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ তথ্য প্রকাশ সেশনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মানবাধিকারকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিবর্গ।

সংবাদ সম্মেলনে প্রতিবেদনটির উল্লেখযোগ্য দিক ও সার্বিক পরিসংখ্যান তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন শরিফা খাতুন, পরিচালক, ওয়েলফেয়ার এফোর্টস (উই),ময়না খাতুন, সভাপতি, উপজেলা জেন্ডার ইক্যুয়ালিটি ফোরাম, অন্যান্য অতিথি ডিএইচআরএমও কুতুব উদ্দিন, উপজেলা ফ্যাসিলিটেটর ছাব্দার হোসেন ও বিশিষ্ট সমাজকর্মী আলো ফেরদৌসীসহ মানবাধিকার সংগঠনের অন্যান্য ব্যক্তিবর্গ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের মাধ্যমে ঝিনাইদহের তৃণমূল নারীদের যে নীরব নির্যাতনের চিত্র ফুটে উঠেছে, তা অত্যন্ত উদ্বেগের। পারিবারিক সহিংসতা, বাল্যবিয়ে এবং ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হওয়ার ঘটনা প্রতিনিয়ত ঘটলেও সামাজিক লজ্জা ও নিরাপত্তার অভাবে অনেকেই আইনি সহায়তা নিতে পারেন না।

এ সময় নারীর প্রতি সামাজিক ও আইনি সুরক্ষা নিশ্চিত করা, লিঙ্গবৈষম্য নিরসন এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে সুশীল সমাজ, প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের একসঙ্গে কাজ করার জোর তাগিদ দেওয়া হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *