জ্বালানি সংকটে স্থবির ১৫ জেলা: চাহিদার চারভাগের একভাগ তেল দিচ্ছে বিপিসি

জ্বালানি সংকটে স্থবির ১৫ জেলা: চাহিদার চারভাগের একভাগ তেল দিচ্ছে বিপিসি

স্ফুলিঙ্গ ডেক্স : খুলনাসহ দক্ষিণাঞ্চলের ১৫ জেলায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ তলানিতে নামায় ক্ষোভে তেল উত্তোলন ও বিপণন পুরোপুরি বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। শনিবার সকাল ৮টা থেকে এই ‘স্বেচ্ছায় কর্মবিরতি’ শুরু হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ গ্রাহক ও পরিবহন চালকরা।

জ্বালানি ব্যবসায়ীদের দাবি, বাজারে তেলের চাহিদা থাকলেও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কৃত্রিমভাবে সরবরাহ কমিয়ে দিয়েছে। শনিবার দুপুরে খুলনায় আয়োজিত এক জরুরি সভায় ব্যবসায়ী নেতারা জানান, ১৫ জেলায় প্রতিদিন যেখানে ৪০ থেকে ৪৫ লাখ লিটার জ্বালানি প্রয়োজন, সেখানে ডিপোগুলো থেকে সরবরাহ করা হচ্ছে মাত্র ৯ লাখ লিটার। অর্থাৎ চাহিদার তুলনায় মাত্র ২০-২৫ শতাংশ তেল সরবরাহ করা হচ্ছে।

ব্যবসায়ী নেতারা অভিযোগ করেছেন, বৈশ্বিক পরিস্থিতির অজুহাতে সরবরাহ কমানো হয়েছে। সংকট সামাল দিতে ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রতিদিন অতিরিক্ত ৪.৫ লাখ লিটার তেলের বরাদ্দ চাওয়া হয়েছিল। কিন্তু বিপিসি সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দেওয়ায় ব্যবসায়ীরা এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা—এই তিন প্রধান ডিপো থেকে বর্তমানে এক ফোঁটা তেলও উত্তোলন করছেন না ফিলিং স্টেশন ও এজেন্সির মালিকরা। সংশ্লিষ্টরা হুঁশিয়ারি দিয়েছেন, সরবরাহ স্বাভাবিক করার সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি থেকে সরবেন না।  ছবি-সংগৃহীত

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *