বাড়ির পাশের ডোবায় মিলল নারীর খণ্ডিত মরদেহ: এলাকায় আতঙ্ক

বাড়ির পাশের ডোবায় মিলল নারীর খণ্ডিত মরদেহ: এলাকায় আতঙ্ক

স্ফুলিঙ্গ ডেক্স : গাজীপুরের শ্রীপুর পৌরসভা এলাকায় এক অজ্ঞাতনামা নারীর দেহাংশ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। শনিবার (১৪ মার্চ) দুপুরে চন্নাপাড়া এলাকার একটি বাড়ির ব্যবহৃত পানি নিষ্কাসনের ডোবা থেকে এই পচাগলা মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চন্নাপাড়া এলাকার বাসিন্দা নাজমুল হাসানের বাড়িটি স্থানীয় পোশাক শ্রমিকদের কাছে ভাড়া দেওয়া। বাড়ির ব্যবহৃত পানি নিষ্কাসনের জন্য নির্মিত একটি পুরনো ডোবা থেকে আজ দুপুরে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। ভাড়ারটিয়ারা গন্ধের উৎস খুঁজতে গিয়ে কচুরিপানায় ঢাকা ডোবাটির ভেতরে মানুষের খণ্ডিত দেহ দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি বাড়ির মালিককে জানানো হলে তিনি শ্রীপুর থানায় খবর দেন।

বাড়ির মালিক নাজমুল হাসান জানান, প্রায় এক দশক আগে তৈরি করা ওই ডোবাটি সাধারণত বাড়ির দৈনন্দিন পানি নিষ্কাসনের কাজে ব্যবহৃত হতো। সেখানে মাছ ও কচুরিপানা থাকায় কেউ খুব একটা কাছে যেত না। আজ দুপুরের দিকে ভাড়াটিয়াদের কাছ থেকে খবর পেয়ে তিনি পুলিশকে বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্ত ও পরিচয় শনাক্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

থানা কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটির রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতীকী-ছবি

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *