গাঁজাসহ মাদক ব্যবসায়ী বাবু গ্রেপ্তার

গাঁজাসহ মাদক ব্যবসায়ী বাবু গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) এক বিশেষ অভিযানে শহিদুল ইসলাম বাবু (২৮) নামে এক মাদক কারবারিকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) রাত ৯টা ২০ মিনিটের দিকে খুলনা সদর থানা পুলিশ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সদর থানা পুলিশের একটি চৌকস টিম মহানগরীর দরগা ব্রিজের গোড়ায় এনএফ এন্টারপ্রাইজের সামনে অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন শহিদুল ইসলাম বাবুকে তল্লাশি করে তার হেফাজত থেকে ৫০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম বাবু মহানগরীর লবণচরা থানার দরগা রোড এলাকার সৈয়দ আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, বাবু দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত। এই ঘটনায় তার বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

কেএমপি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিস্তার রোধে মহানগরী এলাকায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। ছবি-সংগৃহীত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *