স্ফুলিঙ্গ রিপোর্ট :
বাংলা নববর্ষ উপলক্ষে যশোর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনে এক আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ প্রীতি মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বাঙালির ঐতিহ্যবাহী নানা পদের খাবারের সমাহারে পুরো পুলিশ লাইন এলাকা এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার জনাব রফিকুল ইসলাম, পিপিএম (সেবা)। তিনি উপস্থিত পুলিশ সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পরে তিনি সবার সঙ্গে বসে ঐতিহ্যবাহী মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। এসময় এক হৃদ্যতাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
আনন্দঘন এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) জনাব আহসান হাবীব। এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও বিপুল সংখ্যক ফোর্স এই উৎসবে শামিল হন।
পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, “পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এ ধরনের উৎসব আয়োজন পুলিশ সদস্যদের মাঝে কর্মস্পৃহা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে।” বাঙালির চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে এই সুন্দর আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।
ছবি-সংগৃহীত


