রূপপুর প্রকল্পের বিদেশিদের হয়রানি : ‘মিলন মেলা’ থেকে শ্রীঘরে দুই কন্টেন্ট ক্রিয়েটর

স্ফুলিঙ্গ ডেক্স :

নাটোরের লালপুরের গ্রিন ভ্যালী পার্কে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত দুই বিদেশি নাগরিককে অশ্লীল ভাষায় হেনস্তা ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে দুই টিকটকারকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার গ্রিন ভ্যালী পার্কে আয়োজিত এক ‘টিকটক মিলন মেলা’ চলাকালীন এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন—রাজশাহীর মোহনপুর উপজেলার হরিদাগাছি গ্রামের আমিনুল ইসলাম (৩০) এবং তানোর উপজেলার আড়া দিঘী গ্রামের রাসেল ইসলাম (২৫)। তারা উভয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত কন্টেন্ট তৈরির সাথে জড়িত বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার ‘টিকটক বন্ধু মিলন মেলা-২০২৬’ ব্যানারে গ্রিন ভ্যালী পার্কে একটি অনুষ্ঠান আয়োজন করেন একদল টিকটকার। ওই দিন বিকেলে পার্কে ঘুরতে আসা রূপপুর প্রকল্পের দুই বিদেশি নাগরিককে দেখে ১০-১২ জন যুবক ঘিরে ধরে এবং তাদের উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ ও কুরুচিকর শব্দ ব্যবহার করতে থাকে। একপর্যায়ে আমিনুল ইসলাম নামের এক টিকটকার ওই ঘটনার ভিডিও তার ফেসবুক পেজে আপলোড করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, তথাকথিত এক কন্টেন্ট ক্রিয়েটর বিদেশি পর্যটকদের ঘিরে ধরে অত্যন্ত আপত্তিজনক ও অশালীন ভাষায় মন্তব্য করছেন, যা বিদেশি অতিথিদের জন্য ছিল চরম বিব্রতকর। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। নেটিজেনরা বলছেন, এমন আচরণ দেশের পর্যটন খাত ও আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য চরম হুমকিস্বরূপ।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বিদেশি নাগরিকদের হয়রানি করার অভিযোগে গ্রিন ভ্যালী পার্ক কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করে। এরপরই অভিযান চালিয়ে মূল অভিযুক্ত দুই টিকটকারকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও তিনি নিশ্চিত করেন।

দেশের সম্মান ক্ষুণ্নকারী এমন অপেশাদার ও অসভ্য আচরণের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *