কনস্টেবল নিয়োগে অনিয়ম হলেই কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি এসপি’র

নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় কোনো প্রকার দুর্নীতি ও স্বজনপ্রীতি ছাড়াই সম্পূর্ণ স্বচ্ছ এবং যোগ্যতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে রিক্রুটমেন্ট ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল ৫টায় জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে এই ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়।

ব্রিফিং সেশনে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। তিনি সাফ জানিয়ে দেন, নিয়োগ কার্যক্রম হতে হবে শতভাগ নির্ভুল ও স্বচ্ছ। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, দালালি বা স্বজনপ্রীতির অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ কঠোর বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, কনস্টেবল পদে নিয়োগ হবে অত্যন্ত নিরপেক্ষ। প্রার্থীরা তাদের নিজ যোগ্যতায় চাকরি পাবেন। তাই কোনো অবস্থাতেই যেন কেউ প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়েন, সে বিষয়ে তিনি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।

নিয়োগ পরীক্ষার সময়সূচি ও নিয়মাবলি:

আগামী ১৮, ১৯ ও ২০ এপ্রিল প্রতিদিন সকাল ৮টা থেকে শারীরিক মাপ ও Physical Endurance Test (PET) অনুষ্ঠিত হবে।

  • প্রার্থীদের নারী ও পুরুষ পৃথক লাইনে নির্ধারিত সময়ের আগেই পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করতে হবে।

  • প্রয়োজনীয় কাগজপত্র ও কলম ছাড়া অন্য সবকিছু নির্দিষ্ট জায়গায় জমা রাখতে হবে।

ব্রিফিং সেশনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) অনির্বাণ দাস, মো: সোয়েব আহমেদ, হিমন বিশ্বাসসহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।

ছবি সংগৃহীত।

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *