সমন্বয়হীনতার অভিযোগ তুলে চুয়াডাঙ্গা জেলা পুলিশের ব্যাখ্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে কর্তব্যরত এক পুলিশ সদস্য ভ্রাম্যমাণ আদালতের জরিমানার মুখে পড়ার ঘটনায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে জেলা পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘটনার ব্যাখ্যা ও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৬ এপ্রিল সকালে আলমডাঙ্গা থানায় কর্মরত এক পুলিশ সদস্য সরকারি ইউনিফর্ম ও হেলমেট পরিহিত অবস্থায় জরুরি প্রয়োজনে একটি ফিলিং স্টেশনে তেল নিতে যান। এ সময় সেখানে উপস্থিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০০ টাকা জরিমানা করেন।

জেলা পুলিশের বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ২৯ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সিদ্ধান্ত হয়েছিল যে— আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, সিভিল প্রশাসন ও সাংবাদিকরা জরুরি সেবার প্রয়োজনে ফিলিং স্টেশনে ‘বিকল্প লাইনে’ তেল সংগ্রহ করতে পারবেন। সেই সরকারি সিদ্ধান্তের আলোকেই ওই পুলিশ সদস্য তেল সংগ্রহ করতে গিয়েছিলেন। কিন্তু পূর্ব সিদ্ধান্ত উপেক্ষা করে তাকে জরিমানা করা হয়েছে বলে দাবি পুলিশের।

বিবৃতিতে বলা হয়, পুলিশ সদস্যরা প্রতিনিয়ত জনগণের নিরাপত্তা ও জনসেবায় নিয়োজিত থাকেন। এমনকি জ্বালানি সংকট মোকাবিলায় তেলের সুষম বণ্টন ও অবৈধ মজুদদারদের বিরুদ্ধে জেলা প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করছে পুলিশ। এমন পরিস্থিতিতে একজন পুলিশ সদস্যের বিরুদ্ধে এ ধরণের পদক্ষেপ অন্যান্য সদস্যদের মনোবলে বিরূপ প্রভাব ফেলতে পারে এবং জনসেবা ব্যাহত করতে পারে।

ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি রোধে প্রশাসনের সকল দপ্তরের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, দায়িত্বশীল আচরণ এবং সঠিক সমন্বয় বজায় রাখার আহ্বান জানিয়েছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ।

ছবি ভিডিও থেকে নেয়া।

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *