হামে থামছে না মৃত্যুর মিছিল : ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর প্রাণহানি

স্ফুলিঙ্গ ডেক্স :

সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৪২ জন। শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৩৭ জন শিশু প্রাণ হারিয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ১৭৪ জন শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ গত এক মাসে দুই শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এই রোগে।

গত এক মাসের মোট চিত্র:

  • নিশ্চিত হামে আক্রান্ত: ৩,১৯২ জন।

  • সন্দেহজনক আক্রান্ত: ২১,৪৬৭ জন।

  • নিশ্চিত মৃত্যু: ৩৭ জন।

  • সন্দেহজনক মৃত্যু: ১৭৪ জন।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তের হার সবচেয়ে বেশি দেখা গেছে ঢাকা বিভাগে। অন্যদিকে, মৃত্যুর ঘটনা বেশি ঘটেছে বরিশাল বিভাগে। আক্রান্তদের মধ্যে ১ হাজার ১১৫ জন হামের উপসর্গ নিয়ে এবং ১২৭ জন নিশ্চিত হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের হঠাৎ জ্বর এবং শরীরে লালচে দানা দেখা দিলে কালক্ষেপণ না করে নিকটস্থ হাসপাতালে নেওয়া জরুরি। সরকার ইতিমধ্যে ২০ এপ্রিল থেকে দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা ক্যাম্পেইন ঘোষণা করেছে। এই মহামারি রোধে সকল শিশুকে টিকার আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।

ফাইল ছবি

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *