হামের প্রাদুর্ভাব রোধে কাল থেকে ৪ সিটিতে বিশেষ টিকাদান শুরু

হামের প্রাদুর্ভাব রোধে কাল থেকে ৪ সিটিতে বিশেষ টিকাদান শুরু

স্ফুলিঙ্গ ডেক্স :

দেশে হামের উদ্বেগজনক প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে বিশেষ টিকাদান কর্মসূচির পরিসর বাড়িয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় আগামীকাল রবিবার (১২ এপ্রিল) থেকে ঢাকার দুই সিটি করপোরেশনসহ ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় হাম-রুবেলা (এমআর) টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) উপপরিচালক ডা. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ জানিয়েছেন, এই চার মহানগরীতে ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ১২ লাখ ১৯ হাজার ৯৫৭ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রতিটি শিশু এই কর্মসূচির আওতায় এমআর টিকা পাবে।

সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলবে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, কোনো শিশু আগে এই টিকা নিয়ে থাকলেও চলমান ক্যাম্পেইনের আওতায় তাকে পুনরায় টিকা দেওয়া যাবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যেসব এলাকায় সংক্রমণের হার বেশি, সেসব অঞ্চলকে অগ্রাধিকার দিয়ে গত ৫ এপ্রিল থেকে ১৮টি জেলার ৩০টি উপজেলায় এই ক্যাম্পেইন শুরু হয়। পূর্বপরিকল্পনা অনুযায়ী ৩ মে থেকে সারা দেশে কর্মসূচি শুরুর কথা থাকলেও পরিস্থিতি বিবেচনায় তা এগিয়ে আনা হয়েছে। আগামী ২০ এপ্রিল থেকে একযোগে সারা দেশে এই টিকাদান কার্যক্রম শুরু হবে।

ফাইল ছবি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *