উপশহরে তেলের পাম্পের জেরে তীব্র যানজট

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের উপশহর খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় তীব্র যানজটে স্থবির হয়ে পড়েছে জনজীবন। শনিবার (১১ এপ্রিল) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে এই ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

স্থানীয়রা জানান, উপশহর খাজুরা বাসস্ট্যান্ড মোড় সংলগ্ন মেসার্স প্রান্তিক পেট্রোলিয়াম পেট্রোল পাম্পে তেল নিতে আসা যানবাহনের উপচে পড়া ভিড়ের কারণেই এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। পাম্পে আসা গাড়িগুলো মূল সড়কের ওপর এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকায় সাধারণ যানবাহন চলাচলের পথ বন্ধ হয়ে যায়। ফলে মুহূর্তের মধ্যে পুরো এলাকায় যানজট ছড়িয়ে পড়ে।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এই দীর্ঘ যানজট চললেও ঘটনাস্থলে কোনো ট্রাফিক পুলিশ বা পুলিশ সার্জেন্টকে দায়িত্ব পালন করতে দেখা যায়নি। আইন-শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে যানজট আরও ভয়াবহ আকার ধারণ করে। তীব্র রোদে দীর্ঘ সময় সড়কে আটকে থেকে নারী ও শিশুদের অবর্ণনীয় কষ্ট ভোগ করতে হয়।

ভুক্তভোগী চালক ও এলাকাবাসীর দাবি, ব্যস্ততম এই মোড়ে এবং পেট্রোল পাম্পের বিশৃঙ্খলা রোধে স্থায়ীভাবে ট্রাফিক পুলিশ মোতায়েন করা জরুরি।

ছবি-যশোর উপশহরের ব্যস্ততম বাসস্ট্যান্ড এলাকার আজকের চিত্র এটি।

আরো পড়ুন

এমপি গোলাম রসুলের অবরুদ্ধের ঘটনায় যশোরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফেসবুক লাইভে এসে যশোরের জামায়াত এমপির ক্ষমা প্রার্থনা

যশোরে সংসদ সদস্যের বাসভবন ঘেরাও ও সড়ক অবরোধ

ধর্মীয় মূল্যবোধ ও সচেতনতাই রুখবে সামাজিক অপরাধ : যশোরে কোতোয়ালি ওসির গুরুত্বপূর্ণ বক্তব্য

গাঁজা ও প্রসাধন সামগ্রীসহ চোরাচালানি পণ্য আটক

চাচাতো ভাইয়ের কাঁচির আঘাতে যুবক আহত

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন যশোরের সৌজন্য সাক্ষাৎ

উপশহর বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে বিটিএইচ-এর 'পিয়ার লিডার' ক্যাম্পেইন

১০ জেলায় ২৫২৩ শিক্ষার্থী অনুপস্থিত, ঝিনাইদহে নকলের দায়ে ২জন বহিষ্কৃত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *