বাসের কেবিন ঢুকল ট্রাকের পেছনের অংশে: নিহত ২ : আহত ৬

স্ফুলিঙ্গ ডেক্স :

দিনাজপুরের বিরামপুরে ভোরের আলো ফোটার আগেই মহাসড়কে ঝরল দুটি তাজা প্রাণ। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুভর্তি একটি ট্রাকের পেছনে দ্রুতগতির যাত্রীবাহী বাসের প্রচণ্ড ধাক্কায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে বাসের সামনের অংশটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে গেছে।আজ রোববার (২৯ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে বিরামপুর উপজেলার চন্ডিপুর মহাসড়কে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘হেরিট্যাজ স্লিপার’ বাসটি চন্ডিপুর এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুভর্তি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কাটি এতটাই শক্তিশালী ছিল যে, বাসের কেবিন অংশটি ট্রাকের পেছনের অংশে ঢুকে যায়। দুর্ঘটনার খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। বাসের ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে—তিনি হলেন পঞ্চগড়ের বাসিন্দা মোশারফ হোসেন বাবুল। অন্যজন বাসের চালকের সহকারী (হেল্পার) হতে পারেন বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় আরও অন্তত ৬ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন, যাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আতাউর রহমান জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসের চালক পালিয়ে গেছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *