জব্দ করা তেল গেল কোথায়?

স্ফুলিঙ্গ ডেক্স :

সিরাজগঞ্জের তাড়াশে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা বিপুল পরিমাণ পেট্রোল নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। উপজেলার বিনসাড়া বাজারে অভিযান চালিয়ে ৩৯৫ লিটার পেট্রোল জব্দ করার পর তার একটি বড় অংশ ‘গায়েব’ করে দেওয়ার অভিযোগ উঠেছে খোদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের বিরুদ্ধে।

গত শুক্রবার (২৭ মার্চ) বিনসাড়া বাজারের ‘মেসার্স মোল্লা এন্টারপ্রাইজ’-এ অভিযান চালান ইউএনও নুসরাত জাহান। অতিরিক্ত দামে জ্বালানি বিক্রির অপরাধে তিনি সেখানে ১০ হাজার টাকা জরিমানা এবং ৩৯৫ লিটার পেট্রোল জব্দ করেন। কিন্তু রহস্য শুরু হয় এরপর থেকেই। পাম্প মালিক শাহ আলম মোল্লার দাবি, তাকে জরিমানার রশিদ দেওয়া হলেও জব্দ করা তেলের কোনো কাগজ দেওয়া হয়নি। এমনকি ওই রাতেই তাকে তেলের খালি ড্রামগুলো ফেরত দেওয়া হয়।

স্থানীয় একটি ফিলিং স্টেশনের সূত্র জানায়, ইউএনও নিজে দুটি ড্রাম নিয়ে সেখানে যান। এর মধ্যে এক ড্রাম তেল জনসাধারণের কাছে খুচরা বিক্রি করা হলেও বাকি এক ড্রাম অন্য পাম্পে নেওয়ার কথা বলে সরিয়ে ফেলা হয়। একটি ভিডিও চিত্রেও দেখা গেছে, এক ড্রাম তেল বিক্রির পর অন্যটি ইউএনও নিজেই সাথে করে নিয়ে যাচ্ছেন।

তবে অভিযোগ অস্বীকার করে ইউএনও নুসরাত জাহান জানিয়েছেন, জব্দ করা সব তেলই নিয়ম মেনে জনসাধারণের কাছে বিক্রি করা হয়েছে। যদিও তেলের সঠিক হিসাব বা রশিদ নিয়ে পাম্প মালিকের তোলা প্রশ্নের কোনো সদুত্তর মেলেনি। জ্বালানি সংকটের এই সময়ে খোদ প্রশাসনের শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে এমন ‘তেল চুরির’ অভিযোগে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

ইনসেটে ইউএনও নুসরাত জাহান। ছবি-সংগৃহীত

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *