মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা : বিজিবির কড়া প্রতিরোধে ব্যর্থ বিএসএফ

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা : বিজিবির কড়া প্রতিরোধে ব্যর্থ বিএসএফ

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অবস্থানরত ছয়জনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা ভণ্ডুল করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শনিবার (২৫ জুলাই ২০২৬) শেষ রাতে উপজেলার সামন্তা সীমান্ত পয়েন্টে এ ঘটনাটি ঘটে।

বিজিবির দেয়া তথ্যমতে, আজ ভোর আনুমানিক ৫টার দিকে বিএসএফের একদল সদস্য সামন্তা সীমান্ত এলাকা দিয়ে ছয়জনকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। সে সময় সামন্তা সীমান্ত ফাঁড়ির (বিওপি) দায়িত্বরত টহল দল বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং জোরদার বাধা সৃষ্টি করে। বিজিবির এই কঠোর অবস্থানের মুখে বিএসএফের পুশইনের পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়।

এ বিষয়ে ঝিনাইদহ ৫৮-বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, অনুপ্রবেশের শিকার হতে যাওয়া দলটিতে চারজন পুরুষ এবং দুইজন নারী রয়েছেন। বিজিবির কঠোর প্রতিরোধের ফলে তাঁরা বর্তমানে নো-ম্যান্স ল্যান্ড বা সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে ভারতীয় সীমানার প্রায় ৩০ গজ অভ্যন্তরে অবস্থান করছেন।

তিনি আরও জানান, এ বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ ও বার্তা পাঠানো হয়েছে এবং সীমান্তে বিজিবির টহল বাড়ানো হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *