সেনাবাহিনীর উন্নত চিকিৎসা ও ওষুধ পেয়ে খুশি প্রান্তিক মানুষ
????????????

সেনাবাহিনীর উন্নত চিকিৎসা ও ওষুধ পেয়ে খুশি প্রান্তিক মানুষ

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করণের লক্ষ্যে একটি দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১ জুলাই ২০২৬) সকাল ১০টা থেকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের দক্ষিণ টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী বরিশালের ৭ পদাতিক ডিভিশন।

ক্যাম্প চলাকালীন সময়ে সার্বিক কার্যক্রম পরিদর্শনে আসেন বরিশাল সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ ২৮ ব্রিগেডের মান্যবর ব্রিগেড কমান্ডার। তিনি ক্যাম্পের বিভিন্ন বুথ ঘুরে দেখেন এবং চিকিৎসা নিতে আসা গ্রামীণ সাধারণ ও সুবিধাবঞ্চিত রোগীদের সাথে কথা বলেন। এ সময় তিনি রোগীদের সুস্বাস্থ্য বজায় রাখা এবং বিভিন্ন রোগবালাই থেকে মুক্ত থাকার জন্য করণীয় বিষয়ে প্রয়োজনীয় ও মূল্যবান স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন।

সেনাবাহিনীর এই বিশেষ মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি ব্যবস্থাপত্র অনুযায়ী শতভাগ প্রয়োজনীয় ও মানসম্মত ওষুধ সম্পূর্ণ ফ্রি সরবরাহ করা হয়। প্রত্যন্ত গ্রামে ঘরের কাছে এমন উন্নত চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ পেয়ে এলাকার সাধারণ মানুষ ও রোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।

সংশ্লিষ্ট সেনা কর্মকর্তারা জানান, দেশের যেকোনো সংকটময় মুহূর্তে এবং গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর মাঝে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষায় ও জনসেবামূলক কাজের অংশ হিসেবে সেনাবাহিনীর এই ফ্রি চিকিৎসাসেবা প্রদান কার্যক্রম আগামীতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে ক্যাম্প সূত্রে জানা গেছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *