৯ হাজার পিস ইয়াবাসহ পাইকারি মাদক ব্যবসায়ী রাকিব আটক

৯ হাজার পিস ইয়াবাসহ পাইকারি মাদক ব্যবসায়ী রাকিব আটক

স্ফুলিঙ্গ ডেক্স :

কুমিল্লা জেলার কোতয়ালী থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৯ হাজার ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১। শনিবার (১৬ মে) রাতে কোতয়ালী মডেল থানাধীন গাজীপুর এলাকায় এই মাদকবিরোধী অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. রাকিব হোসেন (২০)। সে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার গাজীপুর গ্রামের নূর আলমের ছেলে।

র‍্যাব-১১, সিপিসি-২ এর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি বিশেষ আভিযানিক দল শনিবার রাতে গাজীপুর এলাকায় অবস্থান নেয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তরুণ মাদক কারবারি রাকিব হোসেনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৯ হাজার ১৩৫পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রাকিব জানায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে আসছিল। পরবর্তীতে তা কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে সরবরাহ ও বিক্রি করতো। র‍্যাব জানায়, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের এই ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ আরও জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে দেশজুড়ে আইন-শৃঙ্খলা রক্ষায় তারা নিরলস কাজ করে যাচ্ছে। এই সময়ের মধ্যে দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে তারা ৪১৯ জন চাঞ্চল্যকর অপরাধী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ৪ জন শীর্ষ সন্ত্রাসী, ১৫ জন আরসা সদস্য, ২ জন জঙ্গি, হত্যা মামলায় ২২৩ জন, ধর্ষণ মামলায় ১৪৩ জন এবং অস্ত্র মামলায় ৫৬ জনকে গ্রেফতার করেছে। এছাড়া ১৮২টি অস্ত্র ও বিপুল গোলাবারুদ উদ্ধারের পাশাপাশি ৭০০ জনেরও বেশি মাদক কারবারিকে গ্রেফতার করে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে বাহিনীটি। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *