৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের এক অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কাজী জাকারিয়া হোসেন রুবেল (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় মহানগরীর হরিণটানা থানাধীন বয়রা রায়ের মহল এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

কেএমপি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম শনিবার সন্ধ্যা ৭টা ০৫ মিনিটের দিকে হরিণটানা থানাধীন বয়রা রায়ের মহল মল্লিক বাড়ী রোড এলাকায় অভিযান চালায়। এসময় কাজী জাকারিয়া হোসেন রুবেলকে তল্লাশি করে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত কাজী জাকারিয়া হোসেন রুবেল বয়রা রায়ের মহল মল্লিক বাড়ী রোড এলাকার কাজী হাফিজুর রহমানের ছেলে।

গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে হরিণটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকমুক্ত মহানগরী গড়তে ডিবি পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। ছবি-সংগৃহীত

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *