২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ সেতু গ্রেপ্তার

২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ সেতু গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২০ (বিশ) পিস নিষিদ্ধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ হেলাল হোসেন সেতু (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে চুয়াডাঙ্গা সদর থানাধীন দৌলতদিয়ার চুনুড়ীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোঃ হেলাল হোসেন সেতু চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়ার চুনুড়ীপাড়া গ্রামের মোঃ আসাদুল হক মিন্টু ও বকুলী বেগমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলাজুড়ে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা সদর থানার এসআই (নিঃ) মোঃ গোলাম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম শনিবার রাতে দৌলতদিয়ার চুনুড়ীপাড়া গ্রামস্থ জনৈক মোঃ মিন্টুর বসতবাড়ির সামনের পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন হিসেবে হেলাল হোসেন সেতুকে আটক করা হয় এবং পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিস্তার রোধে তাদের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *