হাতেনাতে আটক কুখ্যাত চোর হামজা

রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদক:​
​ঝিনাইদহের মহেশপুর পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে প্রকাশ্য দিবালোকে বাইসাইকেল চুরির চেষ্টাকালে হামজা (৫০) নামে এক কুখ্যাত চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। আজ মঙ্গলবার দুপুরে স্কুল চলাকালীন এই চুরির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আজ দুপুরে মহেশপুর পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়ের গ্যারেজে রাখা একটি বাইসাইকেল কৌশলে নিয়ে পালানোর চেষ্টা করছিল হামজা। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে স্কুলের ছাত্র ও স্থানীয়রা তাকে ধাওয়া দিয়ে আটক করে। পরে তাকে উত্তম-মধ্যম দিয়ে স্থানীয় থানা পুলিশের নিকট সোপর্দ করার প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

আটককৃত চোর হামজা আলী কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নের ফুলবাড়ি সমাজকল্যাণ পাড়ার দুখে মন্ডলের ছেলে।

অনুসন্ধানে জানা গেছে,হামজা একজন পেশাদার বাইসাইকেল চোর। এর আগেও সে চুরির অপরাধে একাধিকবার ধরা পড়েছে। উল্লেখ্য, মাত্র কিছুদিন আগে কোটচাঁদপুর সরকারি কলেজ সংলগ্ন বাস স্ট্যান্ড এলাকা থেকেও একটি বাইসাইকেল চুরি করতে গিয়ে সে স্থানীয়দের হাতে ধরা পড়েছিল। বারবার ধরা পড়ার পরেও তার এই অপরাধমূলক কর্মকাণ্ডে এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী জানান,দিনের বেলা শিক্ষা প্রতিষ্ঠানের ভেতর থেকে চুরির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এই চোর চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয় অভিভাবকরা।
​বর্তমানে আটককৃত চোর মহেশপুর থানা হেফাজতে রয়েছে বলে জানা গেছে।

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *