স্কুলের পরিত্যক্ত টয়লেটের ট্যাংকিতে যুবকের লাশ

স্কুলের পরিত্যক্ত টয়লেটের ট্যাংকিতে যুবকের লাশ

স্ফুলিঙ্গ ডেক্স : একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত টয়লেটের ট্যাংকি থেকে নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে বরিশালের হিজলা উপজেলায় ধুলখোলা ইউনিয়নের পশ্চিম পালপাড়া সাইক্লোন শেল্টার সংলগ্ন টয়লেটের ট্যাংকিতে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। উদ্ধারকৃত যুবকের নাম মনির হোসেন রাড়ী (২২), যিনি স্থানীয় ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুলতান রাড়ীর ছেলে।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাতনামা হিসেবে লাশটি উদ্ধার করে। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তার পরিচয় শনাক্ত করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দুর্বৃত্তরা যুবককে হত্যার পর আলামত গোপনের উদ্দেশ্যে পরিত্যক্ত ট্যাংকির ভেতরে ফেলে রেখে যায়।

লাশটি ময়নাতদন্তের জন্য বর্তমানে মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও জানিয়েছেন, পুরো ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে এবং এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের সৃষ্টি হয়েছে।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *