সেলসম্যান থেকে যেভাবে কোটিপতি !

সেলসম্যান থেকে যেভাবে কোটিপতি !

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের একটি নামি জুয়েলারি প্রতিষ্ঠান থেকে গত কয়েক বছরে ৭ হাজার ৫৫০ ভরি স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগে কৃষ্ণ বসাক ওরফে স্বপন বশাক (৪৭) নামে এক সাবেক সেলসম্যানকে গ্রেপ্তার করেছে সিআইডি। গত ১২ মে দুপুরে তেজগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত দীর্ঘ সময় ধরে ওই প্রতিষ্ঠানের একাধিক দোকান থেকে ধাপে ধাপে বিপুল পরিমাণ স্বর্ণ আত্মসাৎ করা হয়। প্রতিষ্ঠানের স্টক যাচাইয়ের সময় ধরা পড়ে যে, আনুমানিক ৯৪ কোটি ৩৭ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের স্বর্ণ গায়েব করা হয়েছে। এই ঘটনায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের ছেলে বাদী হয়ে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।

তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃত কৃষ্ণ বসাক বাদীর পিতার প্রতিষ্ঠানে মাত্র ১০-১৫ হাজার টাকা মাসিক বেতনে সেলসম্যান হিসেবে কাজ করতেন। অথচ এই সময়ে তিনি আত্মসাৎ করা স্বর্ণের অর্থে নিজেই একটি জুয়েলারি প্রতিষ্ঠানের মালিক হয়েছেন যেখানে তার ৩৩ লক্ষ টাকা বিনিয়োগ রয়েছে। এছাড়া তার ৪৪ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ফ্ল্যাট ও পার্কিং, পুঁজিবাজারে প্রায় ১৭ লক্ষ টাকার শেয়ার এবং ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। তার আয়কর নথিতেও ৫০ ভরি স্বর্ণের ঘোষণা রয়েছে যা আত্মসাৎকৃত স্বর্ণের অংশ বলে ধারণা করছে পুলিশ।

সিআইডি জানিয়েছে, ঘটনার সাথে জড়িত অন্যান্যদের তথ্য এবং আত্মসাৎকৃত স্বর্ণ উদ্ধারের লক্ষে গ্রেপ্তারকৃত কৃষ্ণ বসাককে রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই মামলায় এর আগে গ্রেপ্তার হওয়া অন্য এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। মামলার পূর্ণাঙ্গ তদন্ত কার্যক্রম বর্তমানে সিআইডির ঢাকা মেট্রো পশ্চিম বিভাগ পরিচালনা করছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *