যশোরে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে মানববন্ধন 

যশোরে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে মানববন্ধন 

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় যশোর রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

যশোর রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনের নেতৃত্বে মানববন্ধনে দুই শতাধিক নেতাকর্মী ও স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। মানববন্ধনের আগে বেলুন ফেস্টুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন,  আর্তমানবতার সেবায় রেড ক্রিসেন্ট সোসাইটি বিশ্বজুড়ে এক অনন্য নাম। যেকোনো দুর্যোগ, মহামারি কিংবা সংকটে এই সংগঠনের স্বেচ্ছাসেবকরা নিজেদের জীবন বাজি রেখে সাধারণ মানুষের পাশে দাঁড়ান। রেড ক্রিসেন্ট কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটি মানুষের বিপদের বন্ধু। আমরা চাই যশোরের প্রতিটি ঘরে ঘরে সেবার বার্তা পৌঁছে দিতে।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে রেড ক্রিসেন্ট যশোর ইউনিটের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সহ-সভাপতি অ্যাডভোকেট ইসহাক, কোষাধ্যক্ষ চিন্ময় সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *