পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতা : দোষীদের বিচারের দাবি জানাল জাগপা

পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতা : দোষীদের বিচারের দাবি জানাল জাগপা

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতা, সাম্প্রদায়িক উসকানি এবং বিরোধী দল ও সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

দলের প্রেসিডিয়াম সদস্য মো. নিজামদ্দিন অমিত স্বাক্ষরিত এক বিবৃতিতে অভিযোগ করা হয়, বিজেপির সমর্থকরা বিভিন্ন এলাকায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালাচ্ছে। একই সঙ্গে ভোটার তালিকা সংশোধন, প্রশাসনিক পক্ষপাত ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়।

বিবৃতিতে মসজিদ, মাজার, কবরস্থান ও বিরোধী দলীয় কার্যালয়ে হামলার বিচার দাবি করা হয়। পাশাপাশি বাংলাদেশবিরোধী উসকানিমূলক বক্তব্য বন্ধের আহ্বান জানিয়ে জাগপা পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তির প্রতি সংহতি প্রকাশ করে।ফাইল ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *