ভুট্টা তোলা নিয়ে বিতণ্ডা : বল্লম ও ছুরিকাঘাতে প্রাণ গেল বাবা-ছেলের

ভুট্টা তোলা নিয়ে বিতণ্ডা : বল্লম ও ছুরিকাঘাতে প্রাণ গেল বাবা-ছেলের

স্ফুলিঙ্গ ডেক্স :

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পারিবারিক কলহ ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দ্বিতীয় স্ত্রীর সন্তানদের হাতে পিতা ও প্রথম স্ত্রীর এক ছেলে খুন হয়েছেন। মঙ্গলবার (১২ মে) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চম্পাতলী মণ্ডলপাড়া গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের দুলু মিয়া (৭০) এবং তার ছেলে মো. কাবিল (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুলু মিয়ার দুই স্ত্রীর সন্তানদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে ক্ষেতের ভুট্টা ছেঁড়াকে কেন্দ্র করে দ্বিতীয় স্ত্রীর ছেলে সাদিকুল ইসলামের সঙ্গে দুলু মিয়ার প্রচণ্ড তর্কাতর্কি হয়। একপর্যায়ে সাদিকুল বাড়ি থেকে বল্লম ও ছুরি এনে তার বাবার ওপর ঝাঁপিয়ে পড়েন। বল্লমের সরাসরি আঘাতে ঘটনাস্থলেই দুলু মিয়ার মৃত্যু হয়।

এ সময় বাবাকে বাঁচাতে এগিয়ে এলে সৎ ভাই কাবিলকেও উপর্যুপরি ছুরিকাঘাত করেন সাদিকুল। গুরুতর আহত কাবিলকে স্থানীয়রা উদ্ধার করে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সকাল সাড়ে সাতটার দিকে তিনিও মৃত্যুবরণ করেন। ঘটনার পরপরই অভিযুক্ত সাদিকুল এলাকা ছেড়ে পালিয়ে যান।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্বই এই হত্যাকাণ্ডের মূল কারণ। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘাতক ও অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *