ভয়ংকর ‘সিরিয়াল রেপিস্ট’ গ্রেফতার

স্ফুলিঙ্গ ডেক্স :

ফেসবুকে মেয়ে সেজে বন্ধুত্ব, তারপর উপহার দেওয়ার প্রলোভনে ডেকে নিয়ে নির্জন স্থানে ধর্ষণ ও ভিডিও ধারণ—এমনই এক শিউরে ওঠা অপরাধ চক্রের হোতা ‘সিরিয়াল রেপিস্ট’ রাশেদুল ইসলাম রাব্বিকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী এই চাঞ্চল্যকর তথ্য জানান।

পুলিশ জানায়, রাব্বি ফেসবুকে ভুয়া আইডি খুলে নারী সেজে তরুণীদের সাথে কথা বলতেন। এমনকি কণ্ঠ পরিবর্তন করে মেয়ে সেজে কথা বলে প্রথমে কোনো এক ভুক্তভোগীর মোবাইলের নিয়ন্ত্রণ নিতেন। এরপর সেই মোবাইল থেকে ওই তরুণীর বান্ধবী ও পরিচিত স্কুল-কলেজপড়ুয়া ছাত্রীদের টার্গেট করতেন। গভীর বন্ধুত্ব গড়ে তোলার পর উপহার দেওয়ার কথা বলে তাদের যাত্রাবাড়ীর গোয়ালবাড়ী মোড়ে একটি নির্মাণাধীন ভবনের নির্জন কক্ষে নিয়ে যেতেন। সেখানে ভুক্তভোগীদের জোরপূর্বক ধর্ষণ এবং সেই দৃশ্য মোবাইলে ধারণ করে রাখতেন।

তদন্তে জানা গেছে, ধর্ষণের পর ভিডিও পর্ন সাইটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীদের নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালংকার ছিনিয়ে নিতেন রাব্বি। এমনকি এই ভিডিওর ভয় দেখিয়ে তিনি অনেককে নিয়মিত টাকা দিতে এবং পুনরায় শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করতেন। গত দুই মাসে তিনি অন্তত ১৩ জন তরুণীকে নিজের লালসার শিকার বানিয়েছেন। এমনকি তার বর্তমান স্ত্রীকেও তিনি একইভাবে ফাঁদে ফেলে বিয়ে করেছেন বলে জানিয়েছে পুলিশ।

গত সোমবার সন্ধ্যায় যাত্রাবাড়ীর দনিয়া এলাকা থেকে রাব্বিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের সময় তার কাছ থেকে ৫ জন ভুক্তভোগীর ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ডিসি মল্লিক আহসান উদ্দিন সামী জানান, গ্রেফতারকৃত রাব্বির বিরুদ্ধে এখন পর্যন্ত ১০টি সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা রয়েছে এবং এই চক্রে আর কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।ছবি-সংগৃহীত

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *