স্ফুলিঙ্গ রিপোর্ট :
ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার মি. পবন কুমার তুলশিদাস বাধে এক রাষ্ট্রীয় সফরে যশোরে এসে পৌঁছেছেন। গতকাল বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) সন্ধ্যায় তিনি সড়কপথে সরাসরি যশোর জেলা সদরে এসে পৌঁছান। আজ শুক্রবার (১২ জুন) সকালে তিনি দেশের সর্ববৃহৎ স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোলে এক বিশেষ কূটনৈতিক সফরে অংশ নেবেন বলে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রে জানা গেছে।
কূটনৈতিক প্রোটোকল ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার মি. পবন কুমার তুলশিদাস বাধে বৃহস্পতিবার রাতে যশোর শহরের ঐতিহ্যবাহী তারকা হোটেল ‘ওরিয়ন ইন্টারন্যাশনাল’-এ অবস্থান ও রাত্রিযাপন করেন।
আজ শুক্রবার (১২ জুন) ভোর সাড়ে ৬টার দিকে তিনি যশোর থেকে বেনাপোল স্থলবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। বেনাপোল আন্তর্জাতিক নো-ম্যান্স ল্যান্ড ও ইমিগ্রেশন চেকপোস্টে পৌঁছে তিনি বাংলাদেশে ভারতের নতুন ও স্থায়ী হাইকমিশনার হিসেবে মনোনীত শ্রী এইচ.ই. মি. দিনেশ ত্রিবেদীকে ভারত সীমান্ত থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে স্বাগত ও অভ্যর্থনা জানাবেন। ছবি সংগৃহীত।


