বিরামপুরের কেরামতের ডান হাত কুখ্যাত সঞ্জীত গ্রেফতার

বিরামপুরের কেরামতের ডান হাত কুখ্যাত সঞ্জীত গ্রেফতার

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর শহরের অন্যতম অপরাধপ্রবণ এলাকা বিরামপুরে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড, আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের ওপর অত্যাচার এবং মাদক সিন্ডিকেট পরিচালনার অভিযোগে কুখ্যাত সন্ত্রাসী সবুজ অধিকারী সঞ্জীতকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।  ২২ জুন ২০২৬ মঙ্গলবার বিকেলে যশোর কোতোয়ালি মডেল থানার অধীনস্থ উপশহর পুলিশ ক্যাম্পের একটি চৌকস টিম বিরামপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত সবুজ অধিকারী সঞ্জীত যশোর শহরের ১ নম্বর ওয়ার্ড বিরামপুর এলাকার (৪ নম্বর নওয়াপাড়া ইউনিয়ন) মৃত নিরঞ্জন অধিকারী এবং শেফালী অধিকারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত সবুজ অধিকারী সঞ্জীত যশোর শহরের বিরামপুর ও তৎসংলগ্ন এলাকার সাধারণ মানুষের কাছে একটি আতঙ্কের নাম ছিল। সে দীর্ঘদিন ধরে বিরামপুর এলাকার স্থানীয় আওয়ামী লীগের ‘ত্রাস’ কেরামতের প্রধান সহযোগী ও ‘ডান হাত’ হিসেবে মাঠপর্যায়ে সব ধরণের অপরাধমূলক কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়ে আসছিল। কেরামতের রাজনৈতিক ছত্রছায়ায় সঞ্জীত এলাকায় চাঁদাবাজি, সাধারণ মানুষের জমি দখল, মারামারি ও জুয়ার আসর পরিচালনা করাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি জড়িত ছিল।

সঞ্জীতের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় একাধিক মাদক চোরাচালানের মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে একটি বড় মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছিল এবং তাঁর নামে বিজ্ঞ আদালতের একটি জিআর মাদক মামলার গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি ছিল। মামলার পর থেকে সে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।

উপশহর পুলিশ ক্যাম্প সূত্রে জানা যায়, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপশহর পুলিশ ক্যাম্পের সাব-ইন্সপেক্টর (এসআই) অলক কুমারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বিরামপুর এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সঞ্জীত দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও এসআই অলক কুমার ও সঙ্গীয় ফোর্স তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হন।

ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *