বাসে অগ্নিসংযোগের মামলায় ৫ আসামি কারাগারে

বাসে অগ্নিসংযোগের মামলায় ৫ আসামি কারাগারে

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় পাঁচ আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, কোতোয়ালী মডেল থানার মামলা নং-৪৯, জিআর নং-৯৫৪/২৫-এর তদন্তের অংশ হিসেবে গ্রেপ্তারকৃত পাঁচ আসামিকে আদালতে সোপর্দ করা হয়। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ধারা এবং দণ্ডবিধির ১৪৩/৪৩৫ ধারায় দায়ের করা হয়েছে।

আদালতে প্রেরিত আসামিরা হলেন শহরের শংকরপুর এলাকার কামাল হোসেনের ছেলে রোহান হোসেন ওরফে রোহান (২৪), শেখহাটি দক্ষিণপাড়া এলাকার রফিকুল আলমের ছেলে কায়েস আহমেদ রিমু (৩৫), শংকরপুর পশু হাসপাতাল সংলগ্ন এলাকার জালাল উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৫২), পুলিশ লাইন মাদ্রাসার পেছনের এলাকার নজরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৮) এবং কেশবপুর উপজেলার জাহানপুর গ্রামের বাসিন্দা ও বর্তমানে খড়কি পশ্চিমপাড়ার ভাড়াটিয়া আব্দুর রাজ্জাকের ছেলে গোলাম কিবরিয়া (২৩)।

মামলার অভিযোগে বলা হয়েছে,গত ১৩ নভেম্বর ২০২৫ তারিখে উপশহর ঈদগাহ রোড এলাকার টিএনটি প্রাচীরসংলগ্ন স্থানে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আসামিরা। এঘটনায় বাসটির জানালা, ড্রাইভারের সিট, ইঞ্জিন বক্স এবং অভ্যন্তরীণ বিভিন্ন অংশ পুড়ে যায়। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অনুপ কুমার মন্ডল আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করেন, মামলাটি এখনও তদন্তাধীন রয়েছে। আসামিরা জামিনে মুক্তি পেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে মামলার স্বার্থে তাদের কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়েছে। আদালত শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *