প্রথম স্ত্রীকে নৃশংস হত্যা !

স্ফুলিঙ্গ ডেক্স :

কক্সবাজার সদরে স্বামীর তৃতীয় বিয়েকে কেন্দ্র করে প্রথম স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে মাথা ও হাতের কব্জি বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ জানারঘোনা এলাকার একটি পরিত্যক্ত পুকুর থেকে ওই গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাদিয়া আক্তার মুন্নি (২৮) মহেশখালী উপজেলার জাগিরাঘোনা এলাকার আমানউল্লাহর মেয়ে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, হত্যাকারীরা সাদিয়াকে হত্যার পর তার মাথা ও এক হাতের কব্জি শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। পরে মরদেহটি একটি কম্বলে মুড়িয়ে পরিত্যক্ত পুকুরের কিনারায় ফেলে রাখা হয়। উৎকট দুর্গন্ধের সূত্র ধরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডটি প্রকাশ্যে আসে।

নিহতের স্বজনরা জানান, অভিযুক্ত স্বামী সাইফুর রহমানের সঙ্গে সাদিয়ার চার বছরের একটি পুত্রসন্তান রয়েছে। সাইফুর এর আগে দ্বিতীয় বিয়ে করলেও সেই সংসার টেকেনি। প্রায় ছয় মাস আগে সাদিয়ার অমতে তিনি পুনরায় (তৃতীয়বার) বিয়ে করেন। এ নিয়ে দম্পতির মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। গত ২৭ মার্চের পর থেকে সাদিয়ার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্বজনদের অভিযোগ, পরিকল্পিতভাবেই সাইফুর তার স্ত্রীকে হত্যা করে পালিয়েছেন।

কক্সবাজার সদর থানার ওসি মো. ছমিউদ্দিন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের বিচ্ছিন্ন মাথা ও হাত উদ্ধারে ফায়ার সার্ভিসের সহায়তায় কয়েক ঘণ্টাব্যাপী তল্লাশি চালানো হলেও এখনো সেগুলো পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে।

ফাইল ছবি

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *