প্রতি বিঘায় মিলছে ৫ কেজি বীজ ও ২০ কেজি সার

প্রতি বিঘায় মিলছে ৫ কেজি বীজ ও ২০ কেজি সার

মোঃ মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ) :

ঝিনাইদহের কালীগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সাড়ে ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৪ জুন) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনির সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, খরিপ মৌসুমে রোপা আমন ধান ও গ্রীষ্মকালীন সবজির উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের প্রণোদনা প্রদানের লক্ষ্যে তালিকাভুক্ত কৃষকদের মধ্যে প্রতি বিঘায় ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে জানানো হয়, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কালীগঞ্জ পৌরসভাসহ উপজেলার ১১টি ইউনিয়নের মোট ৩ হাজার ৫০০ কৃষকের মাঝে পর্যায়ক্রমে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হবে।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আখতারুজ্জামান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির আব্দুল হক, বিএনপি নেতা ইসরাইল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *