পুলিশের মাথা ফাটিয়ে গরু চোর “হাওয়া” !

স্ফুলিঙ্গ ডেক্স :

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তালিকাভুক্ত এক আসামি ধরতে গিয়ে ধারালো অস্ত্রের হামলার শিকার হয়েছেন এক পুলিশ সদস্য। আসামির অতর্কিত আঘাতে বনমালী রায় নামে ওই পুলিশ সদস্যের মাথা ফেটে গেছে এবং তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার শালবাহান ইউনিয়নের হাগুড়াগছ এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

পলাতক আসামির নাম রাসেল ইসলাম (৩৩), তিনি শালবাহান ইউনিয়নের লোহাকাচি গ্রামের বাসিন্দা। রাসেলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভ্যান ও গরু চুরির একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। আহত পুলিশ সদস্য বনমালী রায় তেঁতুলিয়া মডেল থানায় কর্মরত।

পুলিশ জানায়, গত বুধবার রাতে উপজেলার লোহাকাচি গ্রামের এক গোয়াল থেকে দুটি গরু চুরি হয়। গরুর মালিক রাসেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে তেঁতুলিয়া থানার এস আই বদিউজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার বিকেলে রাসেলকে গ্রেপ্তারে তার বাড়ি ঘেরাও করে।

আসামি রাসেলের ঘরে অবস্থান নিশ্চিত করে পুলিশ সদস্য বনমালী রায় দরজার সামনে গেলে রাসেল অতর্কিত দরজা খুলে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে বনমালীর মাথায় সজোরে আঘাত করেন এবং পালিয়ে যান। পরে অপর পুলিশ সদস্যরা আহত বনমালীকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহফুজা মুনির পূর্বা জানান, আহত পুলিশ সদস্যের মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে এবং তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তেঁতুলিয়া মডেল থানার ওসি রাশেদুল ইসলাম জানান, আসামি রাসেলের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। পুলিশ তাকে দীর্ঘদিন ধরে গ্রেপ্তারের চেষ্টা করছিল। বৃহস্পতিবার সকালে আরও একটি গরু চুরির মামলা হওয়ার পর বিকেলে অভিযান চালাতে গেলে তিনি এই হামলা চালিয়ে পালিয়ে যান। রাসেলকে দ্রুত গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ফাইল ছবি

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *