দৈনিক বাংলারবাণীর সাবেক নির্বাহী সম্পাদকের স্ত্রীর প্রয়াণ

দৈনিক বাংলারবাণীর সাবেক নির্বাহী সম্পাদকের স্ত্রীর প্রয়াণ

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

আমেরিকার অন্যতম বৃহৎ হেলথ সলিউশন কোম্পানী ‘সিভিএস হেলথ’ এর অধীনস্থ সিভিএস ফার্মেসীর ফ্রন্ট ডেস্ক কর্মকর্তা এবং কলাপাড়ার পুত্রবধূ নীলি আহমাদ (৭১) আর নেই। গত বুধবার (৮ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় আমেরিকার ভার্জিনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বেশ কিছুদিন ধরে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আর্লিংটনের ভার্জিনিয়া হসপিটাল সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

নীলি আহমাদের স্বামী আলাউদ্দিন আহমাদ একসময় বাংলাদেশ থেকে প্রকাশিত ঐতিহ্যবাহী দৈনিক ‘বাংলারবাণী’র নির্বাহী সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ আওয়ামী লীগ গ্রেটার ওয়াশিংটনের সভাপতি, ওয়াশিংটনের বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি এবং পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল শুক্রবার জুমাবাদ আমেরিকার ভার্জিনিয়ার ‘দার আলনুর ইসলামিক সেন্টার’ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ভার্জিনিয়ার বিউরিয়াল স্টাফ রোড এলাকার কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে, আমেরিকা প্রবাসী নীলি আহমাদের এই আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ঐতিহ্যবাহী কলাপাড়া প্রেসক্লাব। এক শোক বিবৃতিতে কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, প্রতিষ্ঠাকালীন সদস্য ও সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মো. এনামুল হক, সাধারণ সম্পাদক অমল মুখার্জী, সাবেক সাধারণ সম্পাদক এস এম মোশারেফ হোসেন মিন্টু এবং সাবেক সাধারণ সম্পাদক মোহসীন পারভেজসহ ক্লাবের সকল সদস্য গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *